ছাতকে সংঘর্ষে হত ১ আহত অর্ধশত

ছাতকে জমি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দু’পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ৪০জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার ভোরে নোয়ারাই ইউনিয়নের উলুরগাঁও গ্রামের রইছ আলী ও লাল মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত উলুরগাঁও গ্রামের ইছহাক আলীর পুত্র নুর মিয়া (৩২)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।