চকরিয়ায় ইভটিজিং করায় স্বামীর জেল

চকরিয়ায় সাবেক স্ত্রীকে ইভটিজিংয়ের দায়ে স্বামীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়রা জানিয়েছেন, চার বছর আগে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের বুড়িরপাড়ার সাকের উল¬াহর ছেলে মুমিনুল ইসলাম ওরফে সোহেলের (৩০) সাথে বিয়ে হয় বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা গ্রামের মফিজুর রহমানের মেয়ে রাজিয়া সোলতানা (২২)। সংসারে বনিবনা না হওয়ায় গত ২২ এপ্রিল রাজিয়া সোলতানা তাকে তালাক দেন। রাজিয়া সোলতানা অভিযোগ করেন, গত শনিবার বিকালে সোহেল দলবল নিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। চকরিয়া থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সোহেলকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আলামীন তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। চার হোটেলকে জরিমানা কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. আলামীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে চার হোটেলকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। গত রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র মাঠ কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।