নোয়াখালীতে হরতাল আটক ১৬
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:২৫
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শিবিরের ডাকে গত রবিবার জেলার সর্বত্র অর্ধদিবস হরতাল পালিত হয়। সকাল ৮টায় মাইজদীর কল্যান উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিকেটারা একটি সিএনজি ভাংচুর করে চালককে আহত করে। এগারটা দিকে পিকেটারা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ দুই পিকেটারকে গ্রেফতার করে।
হরতালের আগের রাতে পুলিশ বিভিন্ন থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৪জন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, দপ্তর সম্পাদক আতিকুর রহমান ও বিদেশ বিষয়ক সম্পাদক মহসিনুল কবির কে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এ হরতাল পালিত হয়।