কাশিমপুর কারাগার থেকে এম কে আনোয়ার ও বুলু মুক্ত
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৩
জামিন পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি ও বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু এমপি গত রবিবার রাত সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই দুই নেতা কারাগার থেকে বের হয়ে আসলে দলীয় নেতাকর্মীরা তাদেরকে কারা ফটকে স্বাগত জানায়। কারাগার সূত্র জানায়, তাদের জামিনের আদেশপত্র গত রবিবার সন্ধ্যায় কারাগারে পৌঁছায়। যাচাই-বাচাই শেষে পরে তারা মুক্তি লাভ করেন। একই সময়ে তাদের দুইজনকে মুক্তি দেয়া হয় বলে কাশিমপুর কারাগারের জেলার সুভাষ চন্দ্র ঘোষ জানান।