নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল স্থাপনের আগে সমীক্ষা চালানো হবে
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৪
ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণ একটি বিদেশি বিনিয়োগ প্রকল্প। প্রচুর অর্থ বিনিয়োগের আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের একটি ও ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এ কাজটি করবে। সমীক্ষা পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের সব নিয়মকানুন মান্য করা হবে। গতকাল সোমবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার একথা বলেন। তিনি জানান, পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক সব ইস্যু পর্যালোচনা করা হয়েছে। এক বিলিয়ন ডলার ঋণ, সীমান্ত, তিস্তা, বিদ্যুত্সহ বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় লোকসভার পরবর্তী অধিবেশনে সীমান্ত প্রটোকল চুক্তি উত্থাপন করা হবে।