চট্টগ্রাম বন্দরের বার্থ পরিচালনার জন্য দরপত্র জমা
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৫
চট্টগ্রাম বন্দরের জিসিবি’র ৬টি কন্টেইনার বার্থ পরিচালনার জন্য ৮টি প্রতিষ্ঠান সোমবার দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠান বন্দরে আগে থেকেই কাজ করছে। বাকি ২টি নতুন।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ ইত্তেফাককে জানান, দরপত্র বাক্সগুলো খুলে সেগুলো মূল্যায়ন কমিটির কাছে দেয়া হয়েছে। যোগ্যতা মূল্যায়ন করে এবং মূল (প্রাইস) অফার পর্যালোচনা করে এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি প্রতিষ্ঠানকে জিসিবি’র ৬টি কন্টেইনার বার্থ পরিচালনার কাজ দেয়া হবে।