ডেসটিনির অর্থ পাচারে জড়িত সন্দেহে আটক শফিউল রিমান্ডে
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২২:৫৬
ডেসটিনি গ্রুপের ৪১ কোটি টাকা বিদেশে পাচারে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হওয়া ইসলামী ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শফিউল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। রবিবার বিকালে তাকে রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, অর্থ পাচারের অভিযোগে গত বছরের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ২২ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক।