এক নজরে পিরোজপুর জেলা

প্রতিষ্ঠাকাল- ০১ মার্চ ১৯৮৪ সাল, আয়তন-১০৩৮ বর্গকিলোমিটার বা ৫০৫ বর্গমাইল। লোকসংখ্যা ১২ লাখ প্রায়, এর মধ্যে পুরুষ ৩.০৫ লাখ ও মহিলা ৫.৯৫ লাখ। জনসংখ্য বৃদ্ধির হার ১.৫২%। পরিবার সংখ্যা ২২৫৮০৪টি। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিঃমিঃ ৯৩৫ জন। উপজেলার সংখ্যা ৭টি, থানার সংখ্যা ৭টি, পৌরসভার সংখ্যা ৩টি, ইউনিয় ৫২টি, গ্রাম ৬০৯টি। মোট জমির পরিমাণ (একর) ৩৬২৪২৮ একর। কৃষি জমির পরিমাণ ২১২৬১০ একর, অকৃর্ষি জমি ১৪৯৮১৪ একর ও মোট খাস জমির পরিমাণ (একর) ৫৮৭২ একর। প্রধান শস্য ফসল ধান, সুপারী, পান, নারিকেল ও পেয়ারা। বনাঞ্চল ৮৮৩ বর্গকিলোমিটার। সংরক্ষিত বনভূমির পরিমাণ ৮৫৫ বর্গকিলোমিটার ও স্ট্রিপ বনায়ন ১৩৭৮ কিলোমিটার। জেলার প্রধান নদ-নদী দামোদর, কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা, পোনা, গাবখান। নদীর আয়তন ১০৫৯৮ বর্গকিলোমিটার। রাস্তার দৈর্ঘ্য ২৫৭০ কিঃমি। খুলনা থেকে দূরত্ব ৫৫ কিঃমিঃ, বরিশাল থেকে দূরত্ব ৫০ কিঃ মিঃ, ঢাকা থেকে দূরত্ব ১৮৪ কিঃমিঃ, ঢাকা থেকে দূরত্ব (জলপথে) ২৫৯ কিঃমিঃ। যোগাযোগের মাধ্যম সড়ক ও জলপথ। শিক্ষাপ্রতিষ্ঠান- মহাবিদ্যালয় ২৬টি, মাধ্যমিক বিদ্যালয় ২৩৩টি, জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ৪৩টি, প্রাথমিক বিদ্যালয় ৯২২টি, কারিগরি প্রতিষ্ঠান ৬টি, মাদ্রাসা ২৭৬টি, পিটিআই ১টি, শিক্ষার হার ৬৪.৩১% এর মধ্যে পুরুষ ৬৫.৩২% ও মহিলা ৬৩.৩০%। সকল ব্যাংকের শাখা ৫৭টি। আধুনিক হাসপাতাল ১টি, স্বাস্থ্য কমপ্লেক্স ৫টি টিবি ক্লিনিক ১টি। খাদ্য গুদাম ৩০টি এর ধারণ ক্ষমতা ১৬০০০ মেট্রিক টন। প্রেক্ষগৃহ ১২টি, স্টেডিয়াম ১টি, সরকারি শিশু সদন ১২টি। উল্লেখযোগ্য নদীবন্দর ৮টি। দর্শনীয় স্থান বলেশ্বর ব্রিজ, জিয়ানগর ব্রিজ, মঠবাড়িয়ার মাঝের চর, সাপলেজা কুঠিবাড়ী, মমিন মসজিদ, এমদাদ হকের বাড়ি, রায়েরকাঠি জমিদার বাড়ী ও শিব মন্দির, হুলারহাট লঞ্চঘাট, নাজিরপুরের ফ্লোটিং গার্ডেন ও প্রণব মঠ, নেছারাবাদের পেয়ারা বাগান, কাঠমহল, শর্ষিনার প্রখ্যাত পীর হজরত নেছার উদ্দিন (রহঃ) এর মাজার, পাড়েরহাট মত্স্য বন্দর, কবি আহসান হাবিবের বাড়ী, পাড়েরহাট আবাসন প্রকল্প, শের-এ বাংলার জন্ম স্থান (নানা বাড়ী)। ডাকঘর ১০৭টি, এনজিও ৪২টি, ধর্মীয় প্রতিষ্ঠান ৩৭০৩টি, মসজিদ ৩১৭৭টি, মন্দির ৫২৫টি, গীর্জা ৫২৫টি। গৌরবময় কুটির শিল্প শহরের পাল সম্প্রদায়ের গড়া মূর্তি, কাউখালী উপজেলার শীতল পাটি, স্বরূপকাঠি উপজেলার নারিকেলের ছোবড়া থেকে তৈরি পাপোস। আশ্রয়ণ প্রকল্প ২টি ও আদর্শ গ্রাম ১৯টি। শিল্প-বিসিক শিল্প নগরী ১টি, বৃহত্ শিল্প ১টি, মাঝারি শিল্প ১০টি, কুটির শিল্প ১০২টি, কর্মসংস্থান ১ লাখ প্রায়। পশু সম্পদ- কৃত্রিম প্রজনন কেন্দ্র ১৩০টি, গবাদিপশুর সংখ্যা ৩১,৯,৭৫৬টি প্রায়, খামারের সংখ্যা ৩০৪টি, হাঁস-মুরগীর সংখ্যা ৩০,৭৪,৬৭৫টি প্রায়, হাঁস-মুরগীর খামার ৫২৩টি, বাত্সরিক ডিম উত্পাদন ৮,৮৭,০৩,১৩০টি, বাত্সরিক মাংস উত্পাদন ২৫০০ টন, চাহিদা ঘাটতি ২৫%। নারী উন্নয়ন-নির্যাতিত মহিলার হার ৫%। নির্যাতনের কারণ যৌতুক, বহুবিবাহ, দারিদ্র্য ও কু-শিক্ষা, কর্মসূচি-নির্যাতিত মহিলাদের আশ্রয়দান, আইনগত সহায়তা প্রদান, প্রশিক্ষণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান, অনুদান বিতরণ, নারী দিবস পালনসহ সচেতনতা বৃদ্ধিতে সামগ্রিক কার্যক্রম। পর্যটন-পিরোজপুর জেলা সদরে বলেশ্বর ডিসি পার্ক, মঠবাড়িয়া উপজেলার মাঝের চর, নাজিরপুরের ভাসমান সবজি বাগান, নেছারাবাদের পেয়ারা বাগান, মঠবাড়িয়া সংলগ্ন বরগুনার পাথরঘাটা সমুদ্র সৈকত। মত্স্য বন্দর ১টি, জেলেদের সংখ্যা ৩৭০০০ গ্রাম, দৈনিক মত্স্য আহরণ ৭ থেকে ১০ টন। চাহিদা ঘটতি ২০%, মত্স্য ঘেরের সংখ্যা ৫,৫০০টি প্রায়। উল্লেখযোগ্য সাংস্কৃতিক বিষয় থিয়েটার, যাত্রা, কবিগান, জারিগান, পুতুল নাচ, ঘোড়াদৌড়, ষাঁড়ের লড়াই, নৌকাবাইচ, গ্রামীণ মেলা, লাঠিখেলা, বহুরূপী খেলা, নাটক, সংগীত-নৃত্য, বিয়ের সয়লা উল্লেখযোগ্য। শিল্পকলা একাডেমী ১টি।