কেরামত

কিপটের একশেষ কেরামত মোল্লা জীবনেও খায়নি সে কিনে রসগোল্লা, তার মতে ধনী হতে একটাই শর্ত করা কভু ঠিক নয় অপচয় অর্থ। অতএক কেরামত সাবধানে পা ফেলে নেই রুচি দই লুচি সন্দেশ আপেলে, খিদে পেলে পানি আর তিনবেলা জাউ খায় সস্তায় পায় যদি মাঝে মাঝে লাউ খায়। লোকে করে আফসোস কোটিপতি কেরামত করলো না তবু তার বাড়িঘর মেরামত, এই নিয়ে কেরামত করে নাকো দুঃখ তার কথা একটাই টাকাটাই মুখ্য। টাকা হলে হাতছাড়া ফাঁকা এই দুনিয়া সুখ পায় কেরামত তাই টাকা গুনিয়া।