বকের ছানা

বগা গেলো অনেক দূর বগী গেলো রূপপুর। ঘরে আছে দু’টি ছানা বাইরে ওদের যেতে মানা। ঘরে নাই কোনো খানা কাঁদছে বসে দু’টি ছানা। খোকা বলে চলে এসো ছানা বলে একটু বসো। আমরা দু’টি ছোট্ট ছানা কোথাও যেতে মায়ের মানা। বগাবগী রাতে ফিরে ওসব নিয়ে ঝগড়া করে। বগা গেলো রূপপুর বগী গেলো বহুদূর। চারিদিকে হই চই বগা-বগী চলছে কই?