সবাই মিলে
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ১৮:৩২
আদম আলীর আমবাগানে
দুষ্টু ছেলের দল
দিন দুপুরে করলো চুরি
বাঁধলো কোলাহল।
ডাকলো সালিশ আসলো মোড়ল
ক্ষিপ্ত আদম আলী
হতেই হবে কঠিন বিচার
সাক্ষী আছে মালি।
কিন্তু বিধিবাম-
হয় না কারো তেমন সাজা
করছে চুরি আম!
বিচার শেষে বললো হেসে
আদম আলীর ভাই
‘আমের ঝোলা আমার কাছে
সবাই মিলে খাই’।