‘আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশে পাকিস্তান হবে’

আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে বাংলাদেশে পাকিস্তান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুলক হক চৌধরী শোভন। মঙ্গলবার সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মীসভায় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতি নিজ আসনের আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রত্যেকদিন অন্তত এক ঘণ্টা সময় ব্যয় করতে হবে। আপনারা মোবাইলে নিজের আসনের লোকদের একটু অ্যাকটিভ করার চেষ্টা করেন। কোথায় ছাত্রলীগ, আওয়ামী লীগের কোন্দল সেটা আমাদেরকে জানান। আমরা সেটা ওবায়দুল কাদের, শেখ হাসিনাকে অবহিত করব। আমাদের এখন কাজ হাইকমান্ডকে তথ্য দেওয়া। তথ্য পেয়ে সমস্যার সমাধান করতে পারলে বিজয় নিশ্চিত হবে।

আরও পড়ুন: জনবিচ্ছিন্ন দলছূট নেতাদের নিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে: ওবায়দুল কাদের

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দিক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

ইত্তেফাক/বিএএফ