আজ বিশেষ আয়োজনে শিল্পকলা একাডেমী

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আজ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহর্ষী মনোমোহন দত্ত, লবচন্দ্র ও ফকির আফতাব উদ্দিনের জীবন ও সাধনা শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অ্যাড. জিয়াউল হক মৃধা এমপি, কবি আসাদ চৌধুরী, মহর্ষী মনোমোহন দত্ত এর পৌত্রবধূ শ্রীমতি শংকরী দত্ত (আনন্দ আশ্রম), সাবেক অর্থ উপদেষ্টা মো. শাহ আলম সিদ্দীকী, অধ্যাপক শ্যাম প্রসাদ ভট্টাচার্য্য, জয়দেব বর্মণ সাধারণ সম্পাদক আনন্দ আশ্রম, সাতমোড়া। আলোচনাপর্ব শেষে সংগীত পরিবেশন করবেন ফরিদা পারভীন, চন্দন আচার্য্য, অঞ্জন দাস, আলাউদ্দিন চৌধুরী, নাতাশা প্রসাদ রাত্রি ও কল্যানী দত্ত।