ইয়ংবিয়ন পরমাণু চুল্লি পুনরায় চালু করার পথে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু চুল্লি পুনরায় কার্যকর করার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ’ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক ‘থিঙ্ক ট্যাংক’। চুল্লিটি চালু করার জন্য পর্যাপ্ত জ্বালানি দণ্ডের অভাব ছিল বলে এর আগে ধারণা করা হয়েছিল। গত এপ্রিলে কোরীয় উপদ্বীপে তুমুল উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া এই পরমাণু চুল্লিটি চালু করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। অর্থনেতিক সহযোগিতার বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় ২০০৭ সালের জুলাইয়ে এই চুল্লিটি বন্ধ করা হয়। সেসময় চুল্লিটির শীতলীকরণ স্তম্ভ ধ্বংস করে ফেলা হলেও পরবর্তীতে নিরস্ত্রীকরণ চুক্তিটি স্থগিত হয়ে যায়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া তৃতীয় দফা পরমাণু পরীক্ষা চালালে জাতিসংঘ দেশটির নিষেধাজ্ঞার পরিধি আরো বৃদ্ধি করে।