রুহি আগ্রহী মূল ধারার চলচ্চিত্রে
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:২৭
মূল ধারার চলচ্চিত্রকারদের প্রতিই বেশি আগ্রহী নতুন মডেল কাম অভিনেত্রীদের। এরই ভেতরে গেল বছরে চলচ্চিত্রে আসার ঘোষণা দিয়ে র্যাম্প মডেল রুহি শাকিব খানের সাথে একটি চলচ্চিত্রের কথা বলেছিলেন। পাশাপাশি কলকাতার ইন্দ্রনীলের সাথেও ছবির ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অজানা কোন কারণে ছবি দুটি না হলেও মূল ধারার চলচ্চিত্রকারদের সাথেই আছেন তিনি। দেশের প্রতিষ্ঠিত চলচ্চিত্রকার মালেক আফসারীর নতুন ছবির কাজ করছেন। পাশাপাশি আরো কয়েকটি মূল ধারার চলচ্চিত্র নিয়ে কথা চলছে। রুহির কথায়,‘আমি এমন নই যে, যারা নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন তাদের কাজ করবো না। কিন্তু যারা আজীবন চলচ্চিত্রের সাথেই থেকেছেন তাদের সাথেই কাজ করতে বেশি আগ্রহী। এর ভেতরে মালেক আফসারীর একটি কাজ করছি। সব মিলিয়ে চলচ্চিত্রের যে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে আশা করছি এদেশের দর্শক আবারো হলমুখী হবেন। কারণ ভাল ছবি দেখতে এখন সবধরনের দর্শক সিনেমা হলে আসেন।’