ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতি
সভাপতি শামীম সম্পাদক শাহনিয়াজ
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩০
ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই বছর মেয়াদী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শামীম সিকদার ও শাহনিয়াজ আকন। অন্যরা হলেন সহ-সভাপতি গিয়াস উদ্দিন সিকদার বাচ্চু, আমজাদ হোসেন ও জহিরুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক নকীব আসাদুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সোহেল মোঃ ফজলে রাব্বি, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম হারুন, দপ্তর সম্পাদক জালাল হাওলাদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণ ও আদায়কারী সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক, ক্রীড়া ও ছাত্র সম্পাদক মইনুল ইসলাম (সোহেল সিকদার), শিক্ষা ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান লিটন। মহিলা সম্পাদিকা ডা. সেলিনা খান, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক ইকবাল মাহমুদ হাসান এবং নির্বাহী সদস্য আতিকুর রহমান টুলু, এডভোকেট আনোয়ার হোসেন, আবুল হোসেন (বাবুল), আইয়ুব আলী মৃধা ও গোলাম সরোয়ার।-প্রেস বিজ্ঞপ্তি