নাগেশ্বরীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নাগেশ্বরীতে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৮ জন কৃতী শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। দয়াময়ী পাইলট একাডেমীর আয়োজনে গত সোমবার বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য (কুড়িগ্রাম-১) এ.কে.এম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোল্লা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, প্রধান শিক্ষক কে.এম আনিসুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আজাদ আলী, সুব্রত ভট্টাচার্য, আ.ম.প আনিছুর রহমান প্রমুখ।