বটিয়াঘাটায় সন্ত্রাসীর কোপে ব্যবসায়ী খুন

উপজেলার জলমা ইউনিয়নের রূপসা ব্রিজের নিকট খেজুরতলা এলাকায় রবিবার গভীর রাতে সন্ত্রসীদের কোপে আহত যুবক সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। সুরখালী ইউনিয়নের বারআড়িয়া গ্রামের মৃত ওহাবআলী সরদারের পুত্র আরব আলী সরদার (৩৫) মুরগি বিক্রয় করা লক্ষাধিক টাকা নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়ে। এসময় আরবআলী তাদেরকে পুলিশ মনে করে মোটর সাইকেল থামালে তার সঙ্গে থাকা সহযোগী দৌড়ে পালিয়ে যায়। তখন আরব আলীকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে প্রাইভেটকারযোগে পালিয়ে যায়।