চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতনের দায়ে যাবজ্জীবন
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩৩
চট্টগ্রামে ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত নূর আলম (৩৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যম গুয়াপঞ্চক ইউনিয়নের মো. আবুল বশরের পুত্র। সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
জানা যায়, একই গ্রামের এক বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নূর আলম অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ঐ মহিলা গর্ভবতী হয়ে পড়ে। পরে নূর মোহাম্মদ সন্তানের পিতৃত্ব পরিচয় দিতে অস্বীকার করে। এ ব্যাপারে ২০১০ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে নূর আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ঐ মহিলা। আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাবার পর নূর আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আহত ইন্টার্নি চিকিত্সকের পাশে
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ
চট্টগ্রাম অফিস জানান, চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন ইন্টার্নি চিকিত্সক ও চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ সুমনকে সোমবার ছাত্রলীগের কেন্দ্রিয় নেতারা দেখতে যান। তারা আহত সুমনের চিকিত্সার খবরাখবর নেন এবং হামলাকারী ছাত্রশিবির নেতাদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান।