গৌরীপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩৬
ময়মনসিংহের গৌরীপুরে পজেটিভ থিংক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার স্থানীয় পাবলিক হলে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের, ২০১৩ সালে অনুষ্ঠিত জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে ‘সাধারণ শিক্ষা বৃত্তি-১৪২০’ প্রদান করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ ও পজিটিভ থিংক ফাউন্ডেশনের (পিটিএফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকামাকসু গ্রীন রোটারী ক্লাবের সভাপতি মিঃ ইউয়ামুরা কজি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর আন্তর্জাতিক বিষয়ক সমপাদক ও বাকৃবি প্রফেসর ড. একেএম জাকির হোসেন প্রমুখ।