নওগাঁয় কালেক্টরেট সহকারী সমিতির বিক্ষোভ
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২১:৩৬
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের বেতন ৫ ধাপ ওপরের স্কেলে ঘোষণা ও বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনসহ পরিবর্তীত বেতন স্কেল বাস্তবায়ন না করায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে কালেক্টরেট সহকারী সমিতি। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দীন মোল্লার সভাপতিত্বে কালেক্টরেটভুক্ত সকল শ্রেণীর কর্মচারীদের সমন্বয়ে বৈঠক চলাকালে এ কর্মসূচি পালন করা হয়। বিকালে আফাজ উদ্দীন মোল্লা ও সমিতির সাধারণ সম্পাদক রেজানুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালেক্টরেট অফিস সহকারীদের পদবী পরিবর্তনের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সচিব কমিটির নানা তালবাহানার কারণে আজও তা বাস্তবায়ন হয়নি।