রাজবাড়িতে সংঘর্ষ ১৩ দোকান ভষ্মীভূত

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া বাজারে সোমবার রাতে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত ও ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, স্কুলসহ ৩২টি দোকান ভাংচুর ও লুটপাট হয়েছে। টাকা পয়সার লেন-দেনকে কেন্দ্র করে নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের রবিউল ও বাবুর ঝগড়ার জেরে সংঘর্ষ লেগে যায়। এরই একপর্যায়ে গুজব রটে যে, দু’দিন আগে অনুষ্ঠিত চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে পরাজিত প্রার্থী সায়েদুর রহমান চুন্নুর লোকজন বিজয়ী প্রার্থী রাবেয়া খানমের সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এ খবরে সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আড়াই ঘন্টা পর রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।