নরসিংদীর মাসুদ হত্যা রহস্য

প্রধান আসামী রাজীব স্বীকারোক্তি দিয়েছে

ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৩১ মে মাসুদ রানা হত্যার আসামী রাজিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রেম সংক্রান্ত কারণেই এ হত্যাকাণ্ড বলে সে আদালতে জানিয়েছে। সাতক্ষিরার কুশখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে মাসুদ রানার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী, রাজিবের গৃহশিক্ষিকার প্রেমের সম্পর্ক ছিল। মাসুদ ঢাকায় তার মামার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করত। সম্পর্কের সূত্র ধরে সে ঐ ছাত্রীর সঙ্গে পর্ণ ছবি তোলে। এক পর্যায়ে মাসুদের থেকে দূরে থাকতে ঐ ছাত্রী তার ছাত্র রাজিবের সহযোগিতা চায়। রাজিব তার বন্ধুদের নিয়ে ঘটনার দিন মাসুদকে ঢাকা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বলে গত সোমবার আদালতে জানায়।