আড়াইহাজারে ১০ দিন পর যুবতীর লাশ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজ হওয়ার ১০ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ভাটি গোপিন্দী খাল থেকে এই লাশটি উদ্ধার করা হয়েছে। যুবতীর নাম মমতাজ (২৪)। সে ওই গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে। ওসি আখতার মোর্শেদ জানান, ছোট সময় থেকেই মেয়েটি পাগল ছিল। যার ফলে ঘরে তাকে তালা বন্ধ করে রাখা হতো। গত ১০ দিন আগে রাতের আঁধারে সে শিকল ভেংগে পালিয়ে যায়। গত সোমবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা পানিতে পড়ে মমতাজ মারা গেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে।