মতলবের খবির হত্যা মামলার চার্জ গঠন
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুন ২০১৩, ২২:৩৮
এমপির পিএস ও মতলবের যুবলীগ নেতা মোঃ খবির হোসেন হত্যা মামলার চার্জসিট গত ২ জুন আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মতলব থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা দুলাল দেওয়ানকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে এ চার্জসিট গঠন করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তপূর্বক মামলার এজাহারভুক্ত আসামী ৯ জন ও অতিরিক্ত ২ জনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জসিট গঠন করা হয়েছে। গত ২৯ আগস্ট শহরের টিএন্ডটি সাবেক বাকিলা বাসস্ট্যান্ডে আসামিরা খবিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করে। এ ঘটনার ৪ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।