যশোরে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

যশোরে গতকাল মঙ্গলবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। সকালে পৌর কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন হয়। জেলা প্রশাসন আয়োজিত তিনদিনের এ মেলায় সরকারি-বেসরকারি মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ জামান। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং এটুআই প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান, যুক্তরাষ্ট্রের ইনভিশন ডিভাইন সিস্টেমের প্রেসিডেন্ট এন্ড সিইও জাহাঙ্গীর দেওয়ান এবং যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।