অ্যালবাম
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ১৮:৫৪
সুদূর পারে
শিল্পী কাবেরী দাশের একক নজরুল সংগীতের একক অ্যালবামের নাম ‘সুদূর পারে।’ দূর্বাদল চট্টোপাধ্যায়ের সংগীতায়োজনের এই অ্যালবামটিতে আছে নজরুলের ১০টি জনপ্রিয় গান। নজরুলের ১০টি জনপ্রিয় গান রয়েছে এতে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—‘তোমার হাতের সোনার রাখি’, ‘গভীর রাতে জাগি’, ‘রুমঝুম বাদল নূপুর’, ‘সেদিনও বলেছিলে’, ‘প্রিয় যাই যাই বলো না’ ইত্যাদি। সংগীত পরিবারে জন্ম নেওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই সংগীত কাবেরী দাশের হূদয়ে মিশে আছে। দেশে যেমন ছিলেন প্রবাসেও সংগীত নিয়ে তার যাবতীয় কর্মকাণ্ড।
তোমার সাথে গানের খেলা
লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কণ্ঠশিল্পী শাহীন সুরাইয়া হকের রবীন্দ্রসংগীতের দ্বৈত অডিও অ্যালবাম ‘তোমার সাথে গানের খেলা’ উল্লেখ্য, অ্যালবামটিতে রবীন্দ্রনাথের মোট ১২টি জনপ্রিয় গান রয়েছে। অ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—‘আমার মনের মাঝে’, ‘আমি কান পেতে রই’, ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’, ‘চরণধ্বনি শুনি তব’, ‘আমার এই পথ চলাতেই’, ‘মাধবী হঠাত্ কোথা হতে’, ‘জীবন মরণের সীমানা’, ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মেঘ বলছে যাব যাব’, ‘তুমি রবে নীরবে’ ইত্যাদি।
নিঝুম নীড়
উপস্থাপনা থেকে এবার গানের ভুবনে নিঝুম মতীন। গায়িকা হিসেবে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে তার প্রথম একক অ্যালবাম ‘নিঝুম নীড়’। অ্যালবামে সাতটি গান রয়েছে। লিখেছেন মোহাম্মদ কলিম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, শফিকুল ইসলাম বাহার, আলাউদ্দিন আলাল ও রফি মোহাম্মদ খান। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন রফি মোহাম্মদ খান। উল্লেখ্য, ছোটবেলায় এটিএন বাংলার ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘কলকাকলী’ একটানা দুই বছর উপস্থাপনা করেন নিঝুম। বড় হয়েও উপস্থাপনায় ধারাবাহিকতা বজায় রেখেছেন।