সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে শিল্পকলার শিল্পীরা এখন ছাঁদবিহীন মাঠে

টাঙ্গাইল সরকারী ও স্থানীয় ভাবে তদারকির অভাব এবং পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমীর কার্যক্রম এখন মুখ থুবড়ে পরেছে। পৃষ্ঠপোষকতার অভাবে উদিয়মান এ প্রজন্মের তরুণ শিল্পীরা নৃত্য ও গানের তালিম নিচ্ছে খোলা আকাশের নিচে অথবা উপজেলা প্রশাসন চত্বরের অফিসার্স ক্লাবের বারান্দায়। গত দুই যুগ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসছে মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমীর কার্যক্রম। শিল্পকলা একাডেমির পরিচালনার জন্য সরকারিভাবে একটি কমিটি থাকলেও তা কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শিল্পকলা একাডেমীর উন্নয়নের জন্য জরুরি কোনো পদক্ষেপ নিতে পারছে না এই নড়বড়ে কমিটি। এ নিয়ে এলাকার শিল্পমনা জন সাধারন, স্কুল কলেজের শিক্ষার্থী এবং তরুণ-তরুণীসহ তরুন প্রজন্মের শিল্পীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। গতকাল সোমবার মির্জাপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরের কাছে নিয়ে দেখা গেছে শিল্পকলা একাডেমীর নামে বরাদ্ধকৃত সরকারি জমি বেদখল এবং শিল্পকলা একাডেমীর ভবন ভেঙ্গে গড়ে তোলা হয়েছে পৌর ভবন। প্রায় কয়েক কোটি টাকার সরকারি জমি হাতছাড়া হয়ে গেছে বলে এলাকার লোকজন অভিযোগ করেন।