নজরুল জন্মজয়ন্তী ও পুরস্কার বিতরণ
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ১৮:৫৮
কুমিল্লা
সাম্য, মানবতা এবং দ্রোহের কবি নজরুলের জীবন ও সৃষ্টিতে কুমিল্লা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে গত ২৭ মে সোমবার কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজন করা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ নজরুল সংগীত, নাটক ও নৃত্য পরিবেশন করে। এর আগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।