ক্লোজআপ ওয়ান বিজয়ী লায়লাকে সংবর্ধনা
আব্দুল মান্নান, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ১৮:৫৯
নাটোর
ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন ও লালনকন্যা সুলতানা ইয়াসমিন লায়লাকে বর্ণাঢ্য নাগরিক সম্বর্ধনা দিয়েছে বনপাড়া পৌরবাসী। গতকাল সোমবার বিকালে পৌর চত্বরে প্রায় ১০ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে এ সম্বর্ধনা দেওয়া হয়।
পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন লায়লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান খোকন মোল্লা, শামসুজ্জোহা ও মমিন আলী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ শেখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারেক, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, পৌর সচিব রেজাউল করিম, প্রকৌশলী আলী আকবর, ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান বেলাল, ঈমান আলী, মোহিত কুমার ও শরিফুন্নেছা শিরিন, পৌরসভার হিসাব রক্ষক মামুনুর রশীদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক জাকির হোসেন কণ্ঠশিল্পী লায়লার হাতে ফুল, স্বর্ণের চাবি ও ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্বর্ধনা জানান। পরে কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।