শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে চোলাই মদসহ রুবেল আহমেদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক রুবেল উপজেলার কাছিশাইল গ্রামের মৃত আবু মিয়ার পুত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
চুনারুঘাট থানার (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, নতুন ব্রিজ এলাকা দিয়ে রুবেল আহমেদ নামে ওই যুবক বস্তা ভর্তি করে চোলাই মদ নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় কিছু লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।