সারাদেশে ৭২ হাজার হেক্টরে
তুলা চাষের লক্ষ্যমাত্রা
বিমল সাহা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩১
এবার সারাদেশে ৫৪ হাজার ৫শ’ হেক্টরে সমভুমির (আমেরিকান জাত) তুলা এবং ১৭ হাজার ৫শ’ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে্। তুলার মোট উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৩শ’ ৮৬ বেল।
দেশে গামের্ন্টস শিল্পের প্রসার ও জনসংখ্যা বৃদ্ধির জন্য তুলার চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। সে অনুপাতে তুলার উত্পাদন বাড়ছে না। বর্তমানে দেশে তুলার বার্ষিক চাহিদা প্রায় ৪২ লাখ বেল বলে তুলা উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে। দেশে উত্পাদিত তুলায় চাহিদার মাত্র ৩ ভাগ পুরণ হয়। বাকি তুলা বিভিন্ন দেশ থেকে আমদানি করে চাহিদা পুরণ করা হয়।
তুলা উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, চলতি মৌসুমে (২০১৩-২০১৪) যশোর জোনে ৪ হাজার হেক্টরে সমভুমির তুলা চাষ করে ২১ হাজার ৮শ’ ৮৬ বেল তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ঝিনাইদহ জোনে সাড়ে ৫ হাজার হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এ জোনে তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯৩ বেল। কুষ্টিয়া জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সাড়ে ৫ হাজার হেক্টরে। এ জোনে ৩০ হাজার ৯৩ বেল তুলা উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চুয়াডাঙ্গা জোনে তুলা সাড়ে ৫ হাজার হেক্টরে তুলা চাষের মাধ্যমে ৩০ হাজার ৯৩ বেল তুলা উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। রাজশাহী জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২৩শ’ হেক্টরে। এ জোনে তুলার উত্পাদন ধার্য করা হয়েছে ১২ হাজার ৫শ’ ৮৪ বেল। বগুড়া জোনে তুলা চাষ করা হবে ১৮শ’ হেক্টরে। এ জোনে তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৯ হাজার ৪৯ বেল। রংপুর জোনে আড়াই হাজার হেক্টরে তুলা চাষ করে ১৩ হাজার ৬শ’ ৭৯ বেল তুলা উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঠাকুরগাঁ জোনে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২২শ’ হেক্টরে। এ জোনে তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৩৭ বেল। ঢাকা জোনে ১৮শ হেক্টরে তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৯ হাজার ৪৯ বেল। ময়মনসিংহ জোনে তুলা চাষের লক্ষ্যমত্রা ধার্য করা হয়েছে আড়াই হাজার হেক্টরে। এ জোনে তুলার উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য কর হয়েছে ১৩ হাজার ৬শ’ ৭৯ বেল। রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় সমভুমির তুলা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৯শ’ হেক্টরে এবং উত্পাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৪ হাজার ৩শ’ ২৩ বেল। এ ছাড়াও তিন পাহাড়ি জেলাতে সাড়ে ১৭ হাজার হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষ করে ১৬ হাজার একশ’ ৬৪ বেল তুলা উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
তুলা উন্নয়ন বোর্ডে অতিরিক্ত পরিচালক মোঃ আখতারুজ্জামান জানান, গত বছরে ( ২০১২ - ২০১৩ ) দেশে ২৪ হাজার হেক্টরে সমভুমির তলা চাষ হয়েছিল। উত্পাদনের পরিমান ছিল এক লাখ ২১ হাজার ৩শ’ ১৫ বেল। আর ১৫ হাজার ৭শ’ ৫৬ হেক্টরে পাহাড়ি জাতের তুলা চাষ হয়েছিল। উত্পাদনের পরিমান ছিল। ৭ হাজার ৬১৬ বেল।
গত বছর তুলার দাম কমিয়ে দেয় সরকার। এতে চাষিরা লাভ হয় না বলে তারা জানায়। প্রতি মন বীজ তুলার দাম ধার্য করা হয়েছিল ২২ শ’ ৪০ টাকা।