জার্মানিতে ক্যারিয়ার গড়ার সুযোগ
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩৫
গ্লোবাল ভিলেজের এই যুগে সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং তার দিকে এগিয়ে যেতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার বিকল্প নেই। আর ইউরোপের দেশগুলোর উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা রয়েছে সারা বিশ্বেই। এসব দেশের মধ্যে আবার নানা দিক থেকেই এগিয়ে রয়েছে জার্মানি। সম্প্রতি শিক্ষার্থীদের জন্য জার্মান সরকারের নতুন ঘোষণা জার্মানিতে উচ্চশিক্ষাকে আরও সহজ করে তুলেছে। আগের নিয়মে একজন শিক্ষার্থী বছরে ৯০ দিন পূর্ণ অথবা ১৮০ দিন আধাবেলা কাজ করতে পারতেন। ডিগ্রি সম্পন্ন করে এক বছর সময় পাওয়া যেত চাকরি খোঁজার জন্য। নতুন নিয়মে এখন বছরে ১২০ দিন বা ২৪০ দিন আধাবেলা কাজ করা যাবে এবং ১৮ মাস চাকরি খোঁজার জন্য নতুন ভিসা পাবে শিক্ষার্থীরা। ইউরোপিয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী এই নিয়ম চালু করা হয়েছে গত বছরের ১ আগস্ট থেকে। জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিতে যারা ইচ্ছুক, তাদের জন্য এসএসবিসিএল গ্রুপ গত বছরের মে মাসে ঢাকায় চালু করেছে ইউরেশিয়া ইনস্টিটিউট বাংলাদেশ সেন্টার।
এসএসবিসিএল-এর সাথে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গত বছরের ২৯ মে ঢাকায় চালু হয়েছে এই সেন্টারটি। ইউরেশিয়ার পরিচালক অ্যান্ড্রু গ্যাদেজ এবং এসএসবিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুমন তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ‘ইউরেশিয়া’ জার্মানির অন্যতম সেরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। ইউরেশিয়ার সাথে যৌথ উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে ল্যাঙ্গুয়েজ কোর্স। এই কোর্স সম্পন্ন করে এখন সহজেই জার্মানিতে পড়তে যেতে পারবে এ দেশের শিক্ষার্থীরা। ১৬০ ঘণ্টা বা ২ মাসের কোর্সে আছে এ-১ লেভেল, ভিসা ইন্টারভিউ ট্রেনিং ও স্টাডি ওরিয়েন্টেশন। ৭১২২৪৪৪, ৯৫৬৪২১৭ নম্বরে ফোন করে এই সেন্টারের পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে।
জার্মান শিক্ষকরা এই প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকেন। ফলে আন্তর্জাতিক মানের পরিবেশে তরুণ-তরুণীরা উচ্চশিক্ষার জন্য নিজেদের গড়তে পারবে। এই প্রতিষ্ঠানটি গত বছর পেয়েছে ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি অ্যান্ড টেকনোলজি (গোল্ড ক্যাটাগরি) ও ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস অ্যাওয়ার্ড। যোগাযোগ :জীবনবীমা টাওয়ার (৭ম তলা), ১০ দিলকুশা, ঢাকা।