ক্যারিয়ার জিজ্ঞাসা
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩৭
প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছি। আমার ষষ্ঠ সেমিস্টার চলছে। মেজর বিষয় হিসেবে আমি ম্যানেজমেন্টকে বেছে নিয়েছি। তবে আমি ভবিষ্যতে হিউম্যান রিসোর্স বা এইচআর বিষয়ে ক্যারিয়ার গড়তে চাই। আমাদের দেশে এ বিষয়ে চাকরির সুযোগ কেমন? আর এর জন্য আমাকে কী পড়ালেখা করতে হবে?
মো. আবরার হোসেন
বনশ্রী, ঢাকা।
হিউম্যান রিসোর্স বা এইচআর বা মানবসম্পদ বিভাগ প্রতিটি প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সব প্রতিষ্ঠানেই এই বিভাগটি রয়েছে। কাজেই এ বিষয়ে প্রয়োজনীয় পড়ালেখা এবং কাজের দক্ষতা থাকলে ভালো ক্যারিয়ার গড়তে সমস্যা হবে না। আপনি সরাসরি বিবিএ শেষ করে এইচআর বিষয়ে এমবিএ করতে পারেন। আবার এইচআর বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগও রয়েছে। বিআইএম বা বিআইএমএস-এ এই কোর্স করলে তা আপনার ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com