মঠবাড়িয়ায় যৌতুক মামলায় এএসআই জেলহাজতে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় নাছির উদ্দিন নামে পুলিশের এক এএসআইকে জেলহাজতে পঠিয়েছে আদালত। মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকারীয়ার আদালতে মঙ্গলবার নাছির হাজির হলে বিচারক তাকে জেলহাজতে পাঠান। নাছির বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা থানার এএসআই হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, ২০০০ সালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে নাছির উদ্দিনের সাথে একই উপজেলার ছোট মাছুয়া গ্রামের মতিউর রহমানের মেয়ে সালমা আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির দুইটি সন্তান রয়েছে। দুই বছর ধরে নাছির এক লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী সালমাকে মারধর ও বাবার বাড়িতে পাঠিয়ে দ্বিতীয় বিয়ে করে।