রোহিঙ্গা ক্যাম্পে ডাচ কূটনীতিক

ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী মি.মার্টিন বোস ও পলিসি এডভাইজার মি. মাইকেল স্লটেমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৪ জুন মঙ্গলবার বিকালে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। ক্যাম্পের এফ.কে.এন’র অর্থায়নে ইউএনএইচসিআর (জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন) পরিচালিত পানি ব্যবস্থাপনা প্ল্যান্ট পরির্দশন ছাড়াও ক্যাম্প ইনচার্জ, পার্টনার, শরনার্থীদের সাথে মতবিনিময় করেছেন বলে জানিয়েছেন টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ইনচার্জ ড.কামরুজ্জামান।