সাতকানিয়া যুবলীগের নতুন কমিটি গঠিত

পুরাতন আহবায়ক কমিটি বিলুপ্তির নয়মাস পর সাতকানিয়া উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সোলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী স্বাক্ষরিত সাতকানিয়া পৌর যুবলীগের কমিটিতে একেএম আসাদকে সভাপতি ও মোহাম্মদ আবদুল গফুরকে সাধারণ সম্পাদক করে সাতকানিয়া উপজেলা যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নব গঠিত কমিটির সভাপতি ও সম্পাদককে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে নবগঠিত কমিটির সভাপতি একেএম আসাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল গফুরকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন, সদস্য আ স ম ইদ্রিচ, সাইফুল আলম সোহেল, হাসান মাহামুদ, সাইফুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিন টিপু।