হাতিয়া সফরে নরওয়ের মন্ত্রী

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হ্যাক্কি এডসভোল হোলমাস মঙ্গলবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ও নিঝুম দ্বীপের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশস্থ নরওয়ের রাষ্টদূত রগনেলুনড়, ইউএনডিপির কান্ট্রি ডিরে্ক্টর পৌডলিন তামেসিস। এসময় হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: ওয়ালী উল্ল্যাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহিদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।