ধামরাইয়ে বিষমুক্ত সবজিচাষে সাফল্য

ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে এনজিও ‘সজাগের সহযোগিতায় বিষমুক্ত সবজিচাষে চাষিরা ব্যাপক সাফল্য লাভ করেছে। চাষিরা যাতে ভাল দাম থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে এ বিষমুক্ত সবজি বাজারজাতকরণের দায়িত্ব ‘সজাগ’ নিয়েছে বলে জানা গেছে। ধামরাইয়ে এ বছর প্রায় তিন হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার বিষমুক্ত সবজি যেমন, চাল কুমড়া, ধুন্দল, মিষ্টি কুমড়া, ঝিংগা, শসা, বেগুন চাষ করা হয়েছে। সবজি চাষে উত্সাহ ও সহযোগিতা করেছেন বেসরকারি সংস্থা ‘সজাগ’।