ভুয়া ওয়ারেন্টে চক্র সক্রিয়

কুমিল্লার নজরুল তের দিন হাজত খাটলেন

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের একটি ভুয়া ওয়ারেন্টের জন্য ১৩ দিন হাজত খেটেছেন কুমিল্লার মোহাম্মদ নজরুল ইসলাম (৩৮) নামের এক দিনমজুর। তিনি দেবীদ্বার থানার গুনাইগর গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। নজরুল ইসলামকে গত ২২ মে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে দেবীদ্বার থানা-পুলিশ। বাংলাদেশে হিউম্যান রাইটস ফেডারেশনের কর্মকর্তা অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, এমন একটি চক্র এক সময় সারা দেশে সক্রিয় ছিলো। প্রচার প্রচারণায় তারা সাময়িক নিষ্ক্রিয় থাকলেও আবারো সেই ভুয়া ওয়ারেন্ট চক্র জালিয়াতির মাধ্যমে নিরীহ লোকজনকে ফাঁসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।