ফরিদপুরে গাড়িসহ দুই চোর গ্রেফতার
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৩০
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি এলিয়ন প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর।
র্যাব সূত্র জানিয়েছে, গত ২ জুন ঢাকার মিরপুর-১ থেকে ছিনতাই হওয়া গাড়ী ALLION, TOKYO TOYOTA প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-৩১-৪৭২৪, ইঞ্জিন নং-১ঘতই৬৭১১৫৭ এবং চেসিস নং-ঘতঞ২৪০-০০৭৩৬১০ রং সাদা) বিক্রয়ের জন্য ফরিদপুরে নিয়ে আসা হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই করা গাড়িসহ চক্রের মূলহোতা মোঃ মহিম খন্দকার (২১) ও তার সহযোগী মোঃ আবু মুসা (১৮)কে গ্রেফতার করা হয়েছে।