স্ত্রী ও কন্যা হত্যার দায়ে বরগুনায় মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৩০
বরগুনায় স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে আসামি মো. ফোরকান প্যাদাকে (৪৪) মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। গতকাল বুধবার জনাকীর্ণ আদালতে বরগুনার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের হামেদ প্যাদার পুত্র আসামি ফোরকান প্যাদা ২০০৫ সালের ১৭ মার্চ রাতে স্ত্রী লালভানুর (৩২) সাথে ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে তার তলপেটে লাথি মারে এবং গলাটিপে হত্যা করে। এসময় ১০ বছরের একমাত্র মেয়ে লাকি ঘটনা দেখে ফেললে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে পাষণ্ড পিতা। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোস্তাফিজুর রহমান এপিপি এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট আবদুল আজিজ মিয়া।