কোন যুদ্ধাপরাধীই বিচারের আওতার বাইরে থাকবে না
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৩১
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রচেষ্টা কখনোই সফল হবে না।
তিনি গত শনিবার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী-এর পিতা মৌলানা মোহাম্মদ আলীর নামানুসারে কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কেএইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর আহমেদ কোরাইশী, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি