উপকূলীয় জনপদ ও মানুষের জন্য বাজেট

আর কিছুদিন পরই বর্তমান সরকার ২০১৩-২০১৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন। আমাদের জাতীয় বাজেটে উপকূলের জনপদ ও মানুষের চাওয়াগুলো স্থান দেবার উদ্দেশ্যে বাজেট প্রণেতাদের কাছে বিনীত অনুরোধ করছি। আমরা মনে করি নদী ও সাগর আমাদের সম্পদের জায়গা। কিন্তু এই সম্পদের জায়গা এখন ক্রমশ বিপদের জায়গায় পরিণত হচ্ছে। বাংলাদেশের বাত্সরিক বাজেটে উপকূলের মানুষ ও জনপদের কথা কখনোই আলাদাভাবে বলা যায় না। তাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আসন্ন বাজেটসহ প্রতিবছরের বাজেটে উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন এক সুনির্দিষ্ট দিক-নির্দেশনা রাখা দরকার যাতে এই সম্পদ সমৃদ্ধ উপকূল এলাকা জাতীয় উন্নয়ন ধারায় ভূমিকা রাখতে পারে। জাতীয় বাজেটে উপকূল এবং সেখানকার মানুষের কথা অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদের উন্নয়নে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে। তা না হলে উপকূলের জেলে ও কৃষকসহ সকল মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল সে াতধারায় এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানো সম্ভব হবে না। সৈয়দ সাইফুল করিম, মিরপুর-১, ঢাকা ১২১৬