ওসমান পাঁচ দিনের রিমান্ডে
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২১:৪৮
ডেসটিনির অর্থ পাচারের অভিযোগে জিয়াউল আলম ওরফে বাচ্চু মোল্লা ওরফে ওসমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজহার আলী সরদার আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, দুবাইয়ে শফিউলের সাতটি প্রতিষ্ঠান রয়েছে। শফিউলের শ্যালক জিয়াউল ওসমান হুন্ডির মাধ্যমে ওই সাতটি প্রতিষ্ঠানে ৪১ কোটি টাকা পাচার করেছে বলে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। ডেসটিনির অঙ্গ প্রতিষ্ঠান বেস্ট এভিয়েশনের এ টাকা আইএফআইসি ব্যাংক বনানী শাখা থেকে পাঠানো হয়। এ পাচারের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ আসামির বিরুদ্ধে এ মামলায় ডেসটিনির মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা পাচারে সহায়তার অভিযোগ রয়েছে।