আজকের অনুষ্ঠান

বৃহস্পতিবার চেতনা বিকাশ থিয়েটার: ‘আমরা করবো জয়’ নাটকের মঞ্চায়ন, সন্ধ্যা ৬টা, ছায়ানট মিলনায়তন (বাড়ি-৭২, রোড-১৫ এ, ধানমন্ডি)। ফল উত্সব:সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ২০তম ফল উত্সব, বিকাল ৩টা, টিএসসি ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়াসা: ‘পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনা: ঢাকা ওয়াসার অর্জন’ শীর্ষক সেমিনার, সকাল ১০টা, সিরডাপ মিলনায়তন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন:‘বাংলাদেশে জিন প্রযুক্তির খাদ্য :নিরাপদ খাদ্য ও পরিবেশের উপর এর প্রভাব’ শীর্ষক আলোচনাসভা, সকাল ১০টা, আগারগাঁও বনভবন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা):পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে জনমত যাচাই বিষয়ক আলোচনাসভা, বিকাল ৩টা, আগারগাঁও বনভবন।