শোক সংবাদ
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২২:১৮
চিত্ত রঞ্জন গুহ
রাজবাড়ীর প্রবীণ রাজনীতিক এডভোকেট চিত্ত রঞ্জন গুহ (৭৫) বুধবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
কমলবিবি
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের লালবাগ থানার অন্তর্গত ২৬নং ওয়ার্ড সভাপতি মনোয়ার হোসেন মনু এর মা মোসা: কমলবিবি (৯৫) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহে .... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
ডা. মীর মহিউদ্দিন
বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মীর মহিউদ্দিন (৮৪) গত ৩১ মে ঢাকায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ১৯৫২ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রথম ব্যাচে এমবিবিএস পাস করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ডা. মীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলু, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বামনা উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনজুরুর রব মুর্তুযা আহসান, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ। বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে নিজ বাড়িতে শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।