তারাবিহ নামাজ আদায় করলে এক্সারসাইজের প্রয়োজন নেই

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ সমস্যাসহ নানা ক্ষেত্রে চিকিত্সকগণ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের প্রতিদিন হাঁটার পরামর্শ দেয়া হয়ে থাকে। কিন্তু রোজা থেকে দিনের বেলায় হাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়। কারণ রোজা থাকা অবস্থায় ব্যায়াম করলে ব্লাড সুগার কমে যেতে পারে। যাকে বলা হয় হাইপো গ্লাইসেমিয়া। তাই যারা রোজা থাকছেন অথচ ব্যায়ামও করতে চান তাদের জন্য ইফতারীর পর এবং তারাবির আগে হালকা ব্যায়াম করা যেতে পারে। তবে যারা নিয়মিত ২০ রাকাত তারাবীহ নামাজ জামাতে আদায় করেন অথবা খতম তারাবীতে অংশ নেন তাদের পৃথকভাবে ব্যায়াম না করলেও চলবে। কারণ বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, প্রতিদিন তারাবীর নামাজ আদায় করলে মডারেট এক্সারসাইজের সমান শারীরিক পরিশ্রম করা হয়। তাই যারা রোজা থেকে প্রত্যহ জামাতে তারাবীহ আদায় করেন অথবা বাড়ীতে তারাবীহ পড়েন তাদের রমযানে আলাদা ভাবে ব্যায়াম না করলেও চলবে। এছাড়া বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন তারাবীহ নামাজ আদায় করলে শরীরের মেটাবলিজম বা বিপাকীয় কার্যক্রম অধিকতর হয়। ফলে ইফতারীর পর নানা খাবার আহার করলেও তা সহজে হজম হয়। তবে যারা তারাবীহ আদায় করেন না তাদের ইফতারীর পর আহারের ক্ষেত্রে অধিক আইটেম আহারে হজমে সমস্যা হতে পারে। তাই রোজার মত তারাবীহ নামাজও মুমিন মুসলমানদের জন্য আল্লাহ্্র নিয়ামক। n

 

 

০