রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২২:৩৮
কয়েকটি দেশে রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক গোলাম সারোয়ারকে সুইডেনে রাষ্ট্রদূত পদে, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকারকে জার্মানিতে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস-এ কনসাল জেনারেল এনায়েত হোসেনকে জর্ডানে রাষ্ট্রদূত পদে এবং বর্তমানে সুইডেনে রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকারকে লেবাননে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে সম্প্রতি নতুন দূতাবাস খোলা হয়েছে। উজবেকিস্তানে নতুন রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন মাসুদ মান্নান। কয়েকমাস আগে তাকে জার্মানি থেকে প্রত্যাহার করা হয়। বিদেশের বিভিন্ন মিশনে রাষ্ট্রদূত বা হাই কমিশনার পদে শীঘ্রই আরো কয়েকটি রদবদল করা হবে বলে দায়িত্বশীল সূত্র জানায়।