গ্রীষ্মের মৌতাত

কে বাজায়, কে বাজায় দুপুরের বাঁশি মনপ্রাণ ঢেলে দিই সুরে। মনে হয় পাহাড়ের শীর্ষ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে রৌদ্রকোলাহল। যেন শিলাখণ্ড। টুপটাপ ঝরে ঘাসে—মাটিতে, নদীতে। ঘাস নই, নদীও নই। তবু কেন আজ কেঁপে ওঠে প্রত্নমূল? ধীরে, অতি ধীরে পাহাড়ের তীরে নেমে আসে হস্তিনীরা শরীরে বাসনা জাগে, জাগে রৌদ্রকাম। কে বাজায় বাঁশি এই গ্রীষ্মের মৌতাতে?